Wednesday, October 23, 2019

কখন সহবাস করলে বাচ্চা হবে ? জানলে অবাক হবেন!




যাঁদের নিয়মিত পিরিয়ড হয় অর্থাৎ মাসিক চক্র ২৮ দিনের, তাঁরা ওভ্যুলেশন ক্যালেন্ডার অনুযায়ী ওভ্যুলেশনের সম্ভাব্য তারিখগুলো মেনে চলে স্বামী-স্ত্রী মিলিত হলে গর্ভধারণের সম্ভাবনা অনেকাংশেই বেড়ে যায় 🌹🌹🌹 নিয়মিত ঋতুচক্রের ক্ষেত্রে সাধারণত পিরিয়ডের নবম দিন থেকে ১৯ তম দিন পর্যন্ত ওভ্যুলেশন, ডিম্ব নিঃসরণ বা ফার্টিলিটি টাইম ধরে নেওয়া হয়। আর তাই এই ১১ দিন মিলিত হলে প্রেগন্যান্সি আসার সম্ভাবনা থাকে। একবার মিলিত হওয়ার পর পুরুষের শুক্রাণু নারীর যৌনাঙ্গে প্রায় ৫ দিন (কম-বেশী) পর্যন্ত জীবিত থাকে, আর তাই এই ১১ দিনের প্রতিটা দিনই মিলিত হতে হবে এমন নয় – বরং এসময় 🚩 একদিন বিরতি দেবার পর আবার পরের দিন, এভাবে মিলিত হলেও গর্ভধারণের একই রকমের সম্ভাবনা থাকে।



যাঁদের মোটামোটি নিয়মিত পিরিয়ড হয় তাঁদের ক্ষেত্রে পিরিয়ডের নবম দিন থেকে ১৯ তম দিনের মধ্যে আবার 🚩 🚩 **১৪, ১৫, ১৬, ১৭ এই তিন/ চারটি দিন আরো বেশী সম্ভাবনাময় অর্থাৎ এসময় ওভ্যুলেশন, ডিম্ব নিঃসরণের প্রচুর সম্ভাবনা থাকে, আর তাই এই সময়গুলোতে স্বামী-স্ত্রী’র শারীরিক মিলন গর্ভধারণের ক্ষেত্রে অপার সম্ভাবনা নিয়ে আসে ।

0 comments: